Logo
Logo
×

Advertisement

খবর

বদরগঞ্জে ফিলিং স্টেশন

তেল না পেয়ে হামলা ভাঙচুর লুটপাট

Advertisement

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরের বদরগঞ্জ উপজেলার চেংমারি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টায় হঠাৎ করে কয়েকজন ফিলিং স্টেশনে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে অফিস কক্ষের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পেট্রোল বিক্রির নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন পাম্পের মালিক।

নাম প্রকাশে অনিচ্ছুক তেল নিতে আসা মোটরসাইকেলচালক বলেন, বুধবার চেংমারী পাম্পে তেল দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তারা তেল দেওয়া বন্ধ করে দেয়। বেশকিছু মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে ছিল। তেল না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে এ ভাঙচুর চালিয়েছে।

চেংমারি ফিলিং স্টেশনের মালিক সুলতানা আক্তার বলেন, আমার পেট্রোলপাম্পের ম্যানেজার তেল দেওয়া শেষে টাকা গোনার সময় অতর্কিতভাবে পাম্পের অফিস ঢুকে ২ লাখ ২৬ হাজার টাকা লুট ও ৭ লাখ টাকার সরঞ্জাম ক্ষতি করা হয়েছে। আমি থানায় মামলা করেছি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম