Logo
Logo
×

Advertisement

খবর

আধিপত্য বিস্তারের জের

কুমিল্লায় তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকার যুবকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারাও এতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা জিনাপুকুর পাড়ের ‘নয়ন গ্রুপ’ ও থিরাপুকুর পাড়ের ‘স্বপন গ্রুপ’-এ বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। টানা তিনদিন চলা এই হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা একদল তরুণ এবং যুবক দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। একজনকে সরাসরি গুলি ছুড়তেও দেখা যায়। ইট-পাটকেলের আঘাতে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোতোয়ালি মডেল থানার ওসি তহিদুল আনোয়ার জানান, ইতোমধ্যে এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম