ইউএনওর ওপর হামলা
দেবীগঞ্জে ৩০০ জনের বিরুদ্ধে মামলা
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাম্পে দায়িত্ব পালনকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, শনিবার পেট্রোল সরবরাহের খবর পেয়ে ভোর থেকেই দেবীগঞ্জের ভাউলাগঞ্জ এলাকার জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন দীর্ঘ হতে থাকে। দুপুর সাড়ে ১২টায় তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে ওই পাম্পে যান ইউএনও সবুজ কুমার বসাক। ঘটনাস্থলে পৌঁছে তিনি ফুয়েল কার্ডসহ, বৈধ কাগজপত্র নেই এমন চালকদের ওই স্থান ত্যাগের নির্দেশ দেন। এ সময় দুই চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। লাইনে অপেক্ষমাণ অন্তত ৩০-৪০ জন মোটরসাইকেলচালক হট্টগোল শুরু করেন। ধারণা করা হচ্ছে, তাদের কারোই বৈধ কাগজপত্র ছিল না। এ সময় ইউএনও এবং তার সঙ্গে থাকা আনসার সদস্যের দিকে তেড়ে আসে তারা। পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
