মাদক ও জুয়ার টাকা জোগাড়ে দাদিকে হাত-পা বেঁধে হত্যা
Advertisement
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে দু’জন সহযোগীকে সঙ্গে নিয়ে দাদিকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে নাতি। এ ঘটনার এক সপ্তাহের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করে নাতি ফজলে রাব্বীসহ ৩ জনতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন।
গ্রেফতাররা হলেন-ঘোড়াঘাটের পুরইল গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে ফজলে রাব্বী, একই উপজেলার দেওগ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুদা শান্ত ও দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মুসফিকুর রহমান রাজ। এদের মধ্যে ফজলে রাব্বী হত্যার শিকার ওয়ালেদা খাতুনের নাতি। ফজলে রাব্বী ও মুশফিকুর রহমানকে ২৭ এপ্রিল (সোমবার) ঢাকার আশুলিয়া থেকে ও একই দিনে নাজমুল হুদা শান্তুকে ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ২১ এপ্রিল বিকালে ওয়ালেদা খাতুনের হাত-পা বেঁধে শ্বাসরোধ কর হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, ঘোড়াঘাট থানার ওসি শহীদুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা।
