পর্নোগ্রাফি সংরক্ষণ
সাময়িক বহিষ্কার কুয়েট শিক্ষার্থী
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীকে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান। তিনি ২০২০ ব্যাচের ছাত্র।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী হাসিবুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কুয়েটের একাধিক সূত্র জানায়, ২৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবের কম্পিউটারে হাসিবুলের গুগল ড্রাইভ লগ-ইন থাকা অবস্থায় পর্নোগ্রাফি সংগ্রহের বিষয়টি অন্য এক শিক্ষার্থীর নজরে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে একাধিক ভিক্টিমের নামে আলাদা ফোল্ডার করে আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণ করা ছিল। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসিবুলকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানা গেছে। একপর্যায়ে তাকে ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তরে নেওয়ার সময় উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর ওই শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাকে ক্যাম্পাস ও শিক্ষাকার্যক্রম থেকে সাময়িকভাবে দূরে রাখা হয়েছে।
