পার্সেল খুলতেই বিস্ফোরণ, আহত ভ্যানচালক
Advertisement
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ায় পার্সেলে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার রাতে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত উদ্ধার করেছে। নাসিরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনার তদন্ত চলছে।
জানা যায়, ঘটনার দিন অপরিচিত দুই ব্যক্তি নাসিরকে ভাড়া পরিশোধ করে পার্সেলটি লাহিনী জোয়ার্দারপাড়ার হামিদুল ইসলামের বাড়ি পৌঁছে দিতে বলে। হামিদুলের বাড়িতে এটি নিয়ে গেলে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে এটি নিয়ে লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন নাসির। সেখানে স্থানীয়দের সামনে এটি খুললে ভেতরে কাঠের একটি বাক্স পাওয়া যায়। এটি খোলার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়।
