ফরিদপুরে ট্রিপল মার্ডার
গ্রেফতারের পর বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে আকাশ
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর সদরে তিন খুনের ঘটনায় ঘাতক আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-পুলিশের যৌথবাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসবিফ্রিংয়ে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
এর আগে সোমবার রাতে শহরতলীর আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে ছুটে যান র্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাতে র্যাব-পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করতে পারেনি। পরদিন মঙ্গলবার সকালে ঘটনাস্থলের কিছুটা দূরে লিয়াকত মোল্লার কলাবাগান থেকে আকাশকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
