মাছের ঘের নিয়ে বিরোধ
রামপালে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫
Advertisement
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের রামপাল উপজেলায় বিবদমান একটি ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টায় উপজেলা ভাগা বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ভাগা বাজারে বিএনপির অফিস, কাঁকড়া ডিপো, বিকাশের দোকান, ওষুধ ও চায়ের দোকান ভাঙচুর করা হয়েছে।
আহতরা হলেন-স্থানীয় বিএনপির আকো গ্রুপ প্রধান আকবর হোসেন আকো, মাসুদ শেখ, খোকন শেখ, কামরুল শেখ, শামীম শেখ, জাহিদ শেখ, হানিফা শেখ ও সেকেন শেখ। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ ও খোকনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গ্রুপের আহতরা হলেন-আব্বাস শেখ, কামাল হোসেন, সোহাগ শেখ, সাগর শেখ, রাজু শেখ, ওসমান শেখ ও ইসলাম শেখ।
রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন জানান, মৎস্যঘেরসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাগা বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিভিন্ন দোকানপাটে হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
