Logo
Logo
×

Advertisement

খবর

বস্তায় ভরে সড়কে স্ত্রীর লাশ ফেলে পালাল স্বামী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে রোববার রাতে মমতাজ খাতুন নামের এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠছে ভিকটিমের স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। অভিযোগ, মমতাজকে উড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ভিকটিম কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের ময়নাল হকের মেয়ে।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার পর আনোয়ার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি আরও জানান, নিহতের চার বছরের সন্তান ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, হত্যার পর আনোয়ার লাশ গুমের উদ্দেশ্যে সেটি বস্তাবন্দি করে রোববার দিবাগত রাত ১২টার দিকে বাইমাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যায়। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা আনোয়ারের কাছে জানতে চায়, বস্তায় কী আছে? তখন অভিযুক্ত ব্যক্তি বস্তাবন্দি লাশ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মমতাজ বাইমাইল এলাকায় স্বামী ও শাশুড়ির সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম