দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ গ্রেফতার এক
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেট পড়তে যাওয়া দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রীর বাবা থানায় মামলা করলে রাতেই পুলিশ আসামি প্রাইভেট শিক্ষিকার স্বামী ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তির বিচার দাবিতে স্থানীয় অভিভাবকরা মঙ্গলবার দুপুরে থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। বিকালে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান এ তথ্য দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শিশুটি ইদ্রিস আলীর স্ত্রীর কাছে প্রাইভেট পড়ে। ইদ্রিস নওগাঁর বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও ব্র্যাক দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা। শিশুছাত্রী সোমবার সন্ধ্যা ৭টায় শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় শিক্ষিকা বাসায় ছিলেন না। এই সুযোগে ইদ্রিস শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। ছাত্রী বাড়ি ফিরে মাকে জানালে বাবা রাতেই দুপচাঁচিয়া থানায় ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এরপর এলাকা থেকে ইদ্রিসকে গ্রেফতার করে। এছাড়া শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, ইদ্রিস আলীকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে তাকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।
