Logo
Logo
×

Advertisement

খবর

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় দুই সশস্ত্র গ্রুপের দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কথিত ‘হালিম গ্রুপ’র প্রধান আব্দুল হালিম এবং আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপ প্রধানের ছোট ভাই মোহাম্মদ কামাল। এতে ক্যাম্পজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় প্রথম ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা আব্দুল হালিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এদিকে বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিহত হন নবী হোসেন গ্রুপের প্রধানের ছোট ভাই কামাল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন হালিম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম