Logo
Logo
×

Advertisement

খবর

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ বেতিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন পান ও জুতার ব্যবসা করতেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, একই এলাকার একটি পক্ষের সঙ্গে নয়নের জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। ওসি জানান, নিহতের লাশ ঢাকা থেকে চৌদ্দগ্রাম পৌঁছালে ময়নাতদন্ত এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, রাত ১২টার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা তাকে কুপিয়ে জখম করে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। নয়নকে উদ্ধার স্থানীয়রা চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তার অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। ভিকটিমের তিনটি সন্তান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম