পীরগঞ্জে চোরের হাতে সেচ ট্রান্সমিটার পাহারাদার খুন
Advertisement
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের পীরগঞ্জ উপজেলায় চোরের হাতে বিএডিসির সেচের ট্রান্সমিটার পাহারাদার মফিজার রহমান খুন হয়েছেন। তিনি বিএডিসি সেচ পাম্প মালিক আমজাদ আলীর ছেলে। বুধবার গভীর রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সেচের ট্রান্সমিটার চুরিতে মফিজার বাধা দিলে চোরেরা তাকে খুন করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ট্রান্সমিটার খোলা দেখে এক কৃষক সেখানে এগিয়ে গিয়ে মফিজারের লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
