শিবগঞ্জে গণপিটুনিতে সিঁধেল চোর নিহত
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জে এক বাড়িতে সিঁধ কেটে চুরি করতে গিয়ে সেলিম মিয়া নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তবে অন্য দুই চোর নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামের এক বাড়িতে সিঁধ কেটে চুরি করতে এসে গণপিটুনিতে সেলিম নামের এক চোর মারা গেছে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
সেলিম কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ছাতুয়া মাতালপাড়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়ির ব্যবসায়ী সুমন সাহার ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে সেলিমকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলে সে মারা যায়। সুমনের স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, দুই চোর তাকে ও তার শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে।
