Logo
Logo
×

Advertisement

খবর

নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার বগুড়ায়

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ায় পরিত্যক্ত পুকুর থেকে এক নবজাতকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে লাশটি পাওয়া যায়। এ হত্যায় জড়িত সন্দেহে পুলিশ ভিকটিমের মা নিপা খাতুন এবং সৎ-বাবা দুলাল মিয়াকে আটক করেছে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপা নবজাতককে হত্যার কথা স্বীকার করেছে। শিশুটি নিপার আগের পক্ষের। দুলাল এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। দুলাল বগুড়া সদরের তেলিহারা উত্তরপাড়া গ্রামের নূর আলমের ছেলে। প্রায় এক বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার উনচরকি গ্রামের নিপার সঙ্গে বগুড়া শহরের নারুলী এলাকার শুকুর আলীর বিয়ে হয়। প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। প্রায় আড়াই মাস আগে নিপার সঙ্গে দুলালের বিয়ে হয়। এ সময় সে অন্তঃসত্ত্বার বিষয়টি গোপন রাখে। শুক্রবার বিকালে নিপা ছেলে সন্তানের মা হয়। তখন সে নবজাতককে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়। শনিবার গ্রামবাসী পুকুরে কচুরিপানার নিচে লাশটি ভাসতে দেখে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম