Logo
Logo
×

Advertisement

খবর

জমি নিয়ে বিরোধ

চিরিরবন্দরে বাবা ও সৎভাইকে হত্যা

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে পারিবারিক কলহের জেরে সাদিকুল নামের এক ব্যক্তির বল্লমের আঘাতে তার বৃদ্ধ বাবা এবং ছুরিকাঘাতে সৎভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা দুলু মিয়া এবং তার ছেলে মো. কাবিল। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, নিহত দুলুর প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। কিছুদিন ধরে জমির মালিকানা নিয়ে দ্বিতীয় পক্ষের সন্তানদের সঙ্গে দুলুর পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিজ খেতের ভুট্টা ছেঁড়া কেন্দ্র করে সাদিকুলের সঙ্গে দুলুর ঝগড়া হয়। একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি নিয়ে আসে। ঝগড়ার একপর্যায়ে সে তার বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় সৎভাই কাবিল তার বাবাকে রক্ষা করতে এলে তাকে ছুরিকাঘাত করে সে। এরপর ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা কাবিলকে পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম