Logo
Logo
×

Advertisement

খবর

ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও নির্যাতন

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যশোরের ঝিকরগাছায় উপজেলা যুব জামায়াতের জহিরুল ইসলাম নামের এক নেতাকে অপহরণ করে চাঁদা দাবি, মারধর এবং অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় আল-আমিন নামের আরেক কর্মীকে মারধর করা হয় বলে দাবি করেছেন জেলা জামায়াতের নেতারা। জহিরুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বুধবার যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস জানান, সোমবার ব্যক্তিগত কাজে ঝিকরগাছা উপজেলা পরিষদে যান জহিরুল। কাজ শেষে উপজেলা পরিষদের গেট দিয়ে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তদের নাম আরমান হোসেন কাকন, নাফিজ অনিক, নওয়াজিস ইসলাম রিয়েল, রাসেল, সাগর, পিন্টু হোসেন পিনু। এদের সঙ্গে ছিল আরও কয়েকজন।

দুর্বৃত্তরা জহিরুলের মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে তাকে জোরপূর্বক অন্য একটি মোটরসাইকেলে তুলে নেয়। এরপর তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তারা তিনটি খালি স্ট্যাম্পে জোর করে তার স্বাক্ষর নেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলাকারীরা জহিরুলের এটিএম কার্ড দিয়ে দুই লাখ ২০ হাজার টাকা তুলে নেয়। পাশাপাশি ব্যাংকের চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে ৫০ হাজার টাকা তুলে নেয়। পরে তারা এটিএম বুথ থেকে তুলে নেয় আরও ১২ হাজার টাকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম