Logo
Logo
×

Advertisement

খবর

বি. বাড়িয়ায় আ.লীগের হামলা

বিএনপি-জামায়াতের ৫ জন আহত

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও জামায়াতের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এই হামলা হয়। আহতরা হলেন-জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন ও জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম, শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রোকন উদ্দিন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নিয়ে শান্তিনগর এলাকায় পৌঁছালে ওতপেতে থাকা কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতালে আহতদের দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের কারণে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। আর জামায়াত-বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি তদন্তাধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম