শিবগঞ্জে ধানখেতে রাজমিস্ত্রির লাশ
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জে শাহ্ আলম নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার দুপুরে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদীঘি দবিলা গ্রামে জুটমিলের পাশের ধানখেত থেকে লাশটি উদ্ধার করে। লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, লাশে আঘাতের চিহ্ন থাকলেও হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। নিহত আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদীঘি দবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
