রায়পুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭
Advertisement
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনার পাড়ে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা পাড়ে সাজু মোল্লার মাছঘাটের সংঘর্ষে এক নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শফি সরদার এবং একই ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি ফারুক সর্দারদের মধ্যে মাছঘাট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে দু-পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পালটাধাওয়া হয়েছে।
