সরাইলে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ আহত ২০
Advertisement
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা বাজার মসজিদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন। শুক্রবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে দীর্ঘদিন চলা বিরোধের জেরে সফরের গোষ্ঠী ও শ্রাবণের গোষ্ঠীর লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী পালটাপালটি ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চলাকালে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
