তথ্য সংগ্রহে গিয়ে অপহৃত পুলিশ সদস্য, নির্যাতন
ঠাকুরগাঁওয়ে গ্রেফতার ৫
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁও সদর থানার এক পুলিশ কনস্টেবলকে অপহরণের পর নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ১৪ মে ঠাকুরগাঁও জেলা শহরের গোয়ালপাড়া এলাকা থেকে ওই পুলিশ সদস্য অপহরণের শিকার হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় গ্রেফতাররা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ লোহাগড়ার সোহেল রানা, ঠাকুরগাঁও পৌরসভার গড়েয়া এলাকার বিপ্লব ইসলাম, গোবিন্দনগর এলাকার নাজমুল হোসেন ওরফে রাব্বি, জগন্নাথপুর হাজির মোড়ের সাকিব খান এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুড়েগ্রাম এলাকার নাইম আহাম্মেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল আজিজুল ইসলাম সাদা পোশাকে তথ্য সংগ্রহ ও মাদক কারবারিদের তালিকা তৈরির কাজে নিয়োজিত ছিলেন। ১৪ মে দুপুরে শহরের গোয়ালপাড়া এলাকায় গেলে একটি প্রাইভেটকার ও অটোরিকশায় আসা কয়েকজন যুবক তার পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়।
অভিযোগে বলা হয়, অপহরণের পর কনস্টেবল আজিজুলকে শহরের জেলা স্টেডিয়ামের পূর্বপাশে মহাসড়কসংলগ্ন একটি মোটরসাইকেলের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হয়। লাঠি দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা ঘটনাটি কাউকে না জানাতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয়। ওই কনস্টেবল কৌশলে সেখান থেকে বের হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
