মেসে ছদ্মনামে থাকা যুবকের লাশ উদ্ধার
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের একটি ছাত্র মেস থেকে ইব্রাহিম খলিল রিপন (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার ‘স্বপ্নবিলাস’ নামে একটি ছাত্র মেস থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন চট্টগ্রাম জেলার মৌসুমী আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে। তবে, দীর্ঘদিন ধরে পরিচয় গোপন রেখে তিনি এই ছাত্র মেসে অবস্থান করছিলেন। পিবিআই সূত্র জানায়, তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন। বছর দুই আগে তিনি সেখান থেকে দেশে ফেরেন। ছাত্রাবাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবারের পর থেকে রিপনের দেখা মেলেনি। ঘটনার দিন সকাল থেকে ডাকাডাকি করেও ঘরের দরজায় না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রিপনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ ও মেস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রিপন প্রায় এক বছর ধরে এখানে রয়েছেন। রুম ভাড়া নেওয়ার সময় তিনি নিজের নাম মুনসুর হোসেন এবং পাসপোর্ট অফিসে চাকরি করেন বলে জানান।
