Logo
Logo
×

Advertisement

খবর

খালিয়াজুড়ি থেকে নিখোঁজ

ইটনায় গলায় ইট বাঁধা কিশোরের লাশ উদ্ধার

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা থেকে নিখোঁজ আরিক মিয়ার (১২) লাশ কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫ দিন পর শনিবার ইটনার ধনপুর ইউনিয়নের একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় আরিকের গলায় ইট ও কোমরে বালির বস্তা বাঁধা ছিল।

জানা গেছে, ১১ মে রাতে খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। শনিবার বিকালে পাশের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালীবাড়ি চর এলাকার ঘাস কাটতে গিয়ে কয়েকজন ডোবায় লাশটি দেখতে পান। খবর পেয়ে স্বজনরা আরিকের লাশ শনাক্ত করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া বলেন, আরিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম