Logo
Logo
×

Advertisement

খবর

সুন্দরবনে কাঁকড়া আহরণ

বন বিভাগের কর্মীদের গুলিতে জেলে নিহত

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মীদের গুলিতে আমিনুর রহমান গাজী নামের এক জেলে নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে বনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা। তার সঙ্গে থাকা জেলেরা বলেন, ‘আমরা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা আমাদের ডাক দেন। স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের আহ্বানে সারা দিয়ে কাছে না গেলে তারা গুলি ছুড়েন। এতে আমিনুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।’ এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা বন বিভাগের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে।

এ বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সুন্দরবন পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম