Logo
Logo
×

Advertisement

খবর

তাহিরপুরে বিজিবির সোর্স সন্দেহে হত্যায় মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবির সোর্স সন্দেহে যুবক আঙ্গুর মিয়াকে হত্যার ঘটনায় ৭ চোরাকারবারির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে আঙ্গুর মিয়ার স্ত্রী বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন উপজেলার রাজাই সীমান্ত গ্রামের আব্দুল বারেকের ছেলে আকরাম হোসেন, তার ভাই জাকির হোসেন, মৃত আহম্মদ আলীর ছেলে মাফিক, আব্দুল হেকিমের ছেলে হেলাল। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২ থেকে ৩ জনকে।

১৬ মে ভোরে উপজেলার রাজাই সীমান্ত গ্রামের মৃত আবুল মনসুর আলীর ছেলে যুবক আঙ্গুর মিয়া বিজিবির সোর্স সন্দেহে স্থানীয় মাদক চোরাকারবারির হাতে খুন হন। পরদিন বাড়ির অদূরে রাজাই মিশন স্কুলসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম মঙ্গলবার জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতার করা এখনো সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম