ছাগলে ঘাস খাওয়ার জের
দুপচাঁচিয়ায় মারধরে খামারি নিহত
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে মারধর করায় খামারি মানিক চৌধুরী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, মামলার প্রস্তুতি ও হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার রাতে উপজেলার গুণাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, মানিক দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলী চৌধুরীর ছেলে। তিনি ছাগলের খামার ব্যবসায়ী। প্রতিবেশী কাকরুলের সঙ্গে মানিকের পূর্ববিরোধ ছিল। সোমবার মানিকের ছাগল কাকরুলের জমির ঘাস খায়। এ নিয়ে মানিকের সঙ্গে কাকরুলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। রাতে মানিক স্থানীয় বাজারের যেতে লাগলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল মানিককে এলোপাতাড়ি মারধর করেন। এতে মানিক গুরুতর আহত হন। উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি আরও জানান, ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। মানিকের লাশ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
