মোরেলগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
কেটে নিয়ে গেল ডান হাত
Advertisement
বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জমি নিয়ে বিরোধে বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায়। মিঠু শেখ বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে কলাখেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত। স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। মিঠুর স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সু®ু¤ বিচার চাই। তিনি আরও জানান, কয়েক বছর আগে মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা করেছিল দুর্বৃত্তরা। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
