Logo
Logo
×

Advertisement

খবর

ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

Advertisement

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনের সময় সিড্যা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ৩৬নং মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, আমি উদ্বোধক হিসাবে অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় হঠাৎ হামলার শিকার হই। হামলার নেতৃত্ব দেন সিড্যা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জসিম ব্যাপারী। এ সময় সঙ্গে ছিলেন তার ভাগিনা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, মো. সাইম, সিকান্দার হাওলাদার ও বিপ্লব।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, আমরা জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করছিলাম। হঠাৎ করেই জসিম ব্যাপারী বাঁশ নিয়ে এসে হামলা শুরু করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় খেলা বন্ধ ছিল। পরে আবারও হামলার ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, অনুষ্ঠান শুরুর সময় হামলার ঘটনায় চেয়ারম্যানসহ আমি আহত হই। পরে স্থানীয়দের পরামর্শে অনুষ্ঠান পুনরায় শুরু করা হলেও আবার উত্তেজনা সৃষ্টি হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত জসিম ব্যাপারীর বক্তব্য পাওয়া যায়নি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন ক্রীড়া অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি হলে, আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি শান্ত করে পুনরায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু করে দিয়ে আসি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম