Logo
Logo
×

Advertisement

খবর

কাঁচা পাট রপ্তানির সিদ্ধান্ত

খুলনায় সড়ক অবরোধ ভাঙচুর

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কাঁচা পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবিতে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। এ সময় তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে ভাঙচুর চালান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতপুর বিজেএ ভবনের সামনে খুলনা-যশোর পুরোনো সড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুপাশে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল সাড়ে ১০টার পর দৌলতপুর থানার রেলগেট মোড়ে থেকে শত শত শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা বিজেএ ভবনের জানালা ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়কে যান চলাচলে বাধা দেন। পরে পুলিশ ও শ্রমিকনেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অযৌক্তিক শর্তারোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত যদি কাঁচা পাট রপ্তানি পুনরায় চালু করা না হয়, তবে দেশের হাজার হাজার শ্রমিক চিরতরে কর্মহীন হয়ে পড়বেন। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’

এদিকে বিজেএ ভবনে দুপুরে সংবাদ সম্মেলনে বিজেএ নেতারা বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে ৯ মাস ধরে হাজার হাজার শ্রমিক সম্পূর্ণ কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়ায় দেশের পাট ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম