Logo
Logo
×

Advertisement

খবর

ফেঞ্চুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ আহত ২

Advertisement

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মোয়াজ্জেম হোসেন সাহেদ এবং আব্দুল হামিদ রাজু নামের দুজন গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে সার কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

দীর্ঘদিন ধরে কারখানায় দু’পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের একাধিক ডিলার থাকলেও নিয়ন্ত্রণ করেন হাতেগোনা কয়েকজন। এ নিয়ে মনোমালিন্য হয় নিজেদের মধ্যে। বুধবার তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ চাঁদাবাজির অভিযোগ করেছে।

শাহজালাল সার কারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) হাফিজ উদ্দিন খান বলেন, ‘ঘটনার সময় আমি বাইরে ছিলাম। শুনেছি সার কারখানায় মারামারির ঘটনা ঘটেছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম