Logo
Logo
×

Advertisement

খবর

রাতের আঁধারে গাড়িতে হামলা

পঞ্চগড়ে ‘মব’ সৃষ্টি করে গরু লুটের চেষ্টা

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পঞ্চগড়ে ঢাকাগামী বেশ কয়েকটি গরুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। চোরাইপথে আসা ভারতীয় গরু বহন করা হচ্ছে এমন ধুয়া তুলে ‘মব’ সৃষ্টি করে গরুগুলো লুটের চেষ্টা করা হয়। মঙ্গলবার ভোরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু ও ব্যবসায়ীদের উদ্ধার করে।

ভুক্তভোগীরা জানান, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে কেনা গরু নিয়ে একটি ট্রাক ও দুটি পিকআপ ভ্যানে ১৯টি দেশি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন ঢাকার ডেমরার চার ব্যবসায়ী। কিন্তু ভজনপুরে রাস্তায় ইট ফেলে তাদের গতিরোধের চেষ্টা করা হয়। একটি গ্রুপ মোটরসাইকেল ও গাড়ি নিয়ে গরুর গাড়িকে ধাওয়া করে। গরু বহনকারী গাড়িচালকরা গতি বাড়িয়ে পৌঁছে যান পঞ্চগড় জেলা শহরের কাঞ্চনজঙ্ঘা পাম্পে। সেখানে এসে শতাধিক তরুণ গরুর গাড়ি থেকে গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান বলেন, ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে। আমরা তথ্য যাচাই করে দেখেছি, গরুগুলো চোরাই নয়। এগুলো তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে কেনা হয়েছে। পরে গরুগুলো তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কিছু লোকের সঙ্গে গরুর ব্যবসায়ীদের হাতাহাতি হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম