Logo
Logo
×

Advertisement

খবর

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে গণপিটুনিতে রাফি মন্ডল (২৪) নামে এক যুকের মৃত্যু হয়েছে। এ সময় জাহাঙ্গীর হোসেন নামে অপরজন আহত হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। রাফি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মন্ডলের ছেলে। জাহাঙ্গীর একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, রাফির লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জাহাঙ্গীর সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে।

চন্ডেশ্বর গ্রামের বাসিন্দা রমজান আলী এবং আব্দুল জলিল তাদের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেন। মঙ্গলবার রাতে রাফি ও জাহাঙ্গীর ট্রান্সফরমার চুরি করতে এলে এর সঙ্গে থাকা ডিভাইস থেকে রমজান ও জলিলের মোবাইল ফোনে বার্তা যায়। তখন তারা চোর বলে চিৎকার দিলে আশপাশের ২-৩টি গ্রামের লোকজন এসে এ দুব্যক্তিকে হাতেনাতে ধরে। এ সময় উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হয়। উপস্থিত জনতা তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। রাত সাড়ে ৪টার দিকে রাফি মারা যায়। জাহাঙ্গীর এখনো চিকিৎসাধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম