সেই কনস্টেবল কুদ্দুস মারা গেছেন
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার সময় জুয়েল নামের এক রিকশাচালকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। চিকিৎসাধীন অবস্থায় ৬ দিনের মাথায় বুধবার সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। কুদ্দুস সিএমপির ট্রাফিক বিভাগে (পশ্চিম) কর্মরত ছিলেন। তার বাড়ি ফেনীতে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, জুয়েলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে নগরীর টোল রোডে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কুদ্দুস। এ সময় জব্দ করা একটি অটোরিকশা মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন তিনি। টোল রোডের রাসমণি ঘাট এলাকায় পৌঁছালে অটোরিকশাচালক জুয়েল চলন্ত রিকশা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা জুয়েলকে ধরে ফেলে। তখন রিকশার চাকার নিচে পড়ে মাথায় আঘাত পান কুদ্দুস। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক ওইদিনই কুদ্দুসকে আইসিউতে ভর্তি করেছিলেন।
