Logo
Logo
×

Advertisement

খবর

মুক্তিপণ দাবি

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ জাহাঙ্গীর বাহিনীর

Advertisement

Icon

বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পূর্ব সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন-পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন, মাসুম, সেলিম, জাকির, হোসেন, তৌহিদ, ইয়াসিন, মাহবুব, হানিফ, হৃদয়, ইব্রাহিম ও সুমন।

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার জনৈক মৎস্য ব্যবসায়ী জানান, গভীর রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় মাছ ধরা অবস্থায় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে জেলেদের একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এছাড়া দস্যুদের কব্জায় আরও কয়েকজন জেলে আটক রয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমান বুধবার দুপুরে মোবাইল ফোনে জানান, ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে রাতেই বনরক্ষীরা সুন্দরবনে অভিযানে নেমেছেন। তবে এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাননি। শরণখোলা থানার ওসি শামিনুল হক জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর তিনি শুনেছেন। কেউ কোনো অভিযোগ দেয়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম