পাঁচ মাসের ছেলেকে হত্যা বাবার
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার গাবতলীতে রায়হান আলী নামে গৃহস্থের বিরুদ্ধে তার পাঁচ মাসের শিশু ছেলে মো. আবদুল্লাহকে হত্যার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আবদুল্লাহ গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামের গৃহস্থ রায়হান আলী ও রিমা খাতুনের প্রথম সন্তান। বৃহস্পতিবার দুপুরের আগে রিমা খাতুন চাল আনার জন্য পাশের বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদে যান। এর আগে তিনি তার আবদুল্লাহকে রায়হানের কাছে রেখে যান। রায়হান বাচ্চা কোলে নিয়ে বাড়ির বাইরে বের হন। বেলা দেড়টায় রিমা ফেরার সময় বাড়ির কাছে শিশু কোলে স্বামী রায়হানকে দেখতে পান। তখন আবদুল্লাহ অস্বাভাবিক আচরণ করছিল। তখন রায়হান ছেলেকে কিছু করেছেন সন্দেহে রিমা খাতুন ঝগড়া শুরু করেন। এ সময় শিশু আবদুল্লাহর অবস্থা আরও খারাপ হলে মাথায় পানি ঢালা হয়। এরপর চিকিৎসকের কাছে নিলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন। রিমার সন্দেহ স্বামী রায়হান তার আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করেছে। গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, শিশুটির গলায় কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
