Logo
Logo
×

Advertisement

খবর

ঝিকরগাছায় বাঁশবাগানে যুবকের লাশ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কসংলগ্ন কীর্তিপুরের এক বাঁশবাগান থেকে মিম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভিকটিমের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, বুধবার বিকালে বাড়ি থেকে বের হন মিম। বাঁশবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, লাশের মাথায় ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিমকে কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মিমের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়ি যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। নিলা আরও জানান, ‘মিমের বন্ধুদের সাথে তার বিরোধ ছিল। এই হত্যাকাণ্ডে তারা জড়িত থাকতে পারে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম