Logo
Logo
×

Advertisement

খবর

হাজীগঞ্জে বোগদাদ ও আইদি বাস ভাঙচুর আহত অর্ধশত

Advertisement

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহণের বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার বলাখাল বাজারে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালিয়ে বাস ভাঙচুর করে। এতে অর্ধশত শ্রমিক আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। পাঁচজনকে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা জানান, স্কুল মাঠে থাকা বাসগুলোর ওপর অতর্কিত হামলা চালানো হয়। গাড়িগুলো ভাঙচুর করা হয় এবং শ্রমিকদের মারধর করা হয়। বোগদাদের সুপারভাইজার ইউসুফ জানান, ৩৩টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন-হান্নান, আকরাম হোসেন, আমজাদ হোসেন, ইমান হোসেন, নাহিদ, রেজাউল করিম, আবুল হোসেন, হৃদয় হোসেন, মো. সুমন, আকাশ, শাহ আলম ও রিদয় হোসেন।

শ্রমিকরা জানান, বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রোডে তাদের গাড়ি চলাচল বন্ধ থাকবে। বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ব্যাপারী জানান, পরিবহণ শ্রমিকদের ওপর কে বা কারা হামলা করেছে তা বলতে পারব না। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বলাখাল বাজারে বাস স্টপেজের দাবিতে বোগদাদ ও আইদি পরিবহণের বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীসহ এলাকাবাসী। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সড়ক অবরোধ করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। একই দাবিতে সোমবার সড়ক অবরোধ করা হয়। বুধবারও সড়ক অবরোধ করা হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম