Logo
Logo
×

Advertisement

খবর

খুলনায় সৌদি প্রবাসীকে মারধর চাঁদা দাবি

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনার দিঘলিয়া উপজেলায় সৌদি প্রবাসী তৈয়েবুর রহমানকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় উপজেলার পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী তৈয়েবুর।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০ মে দিঘলিয়া থানার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কোবাদ মুন্সির ছেলে তৈয়েবুরের কাছে একই গ্রামের শামসু শেখের দুই ছেলে উজ্জ্বল শেখ ও আফজাল শেখ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও সন্ত্রাসী মামলা রয়েছে। আওয়ামী লীগের দোসর হিসাবে অপকর্ম করে ভারতে পালালেও বর্তমানে দেশে ফিরে তারা কতিপয় বিএনপি নেতার মদদে আবারও ত্রাস সৃষ্টি করছেন।

ভুক্তভোগী তৈয়েবুর রহমান বলেন, এ বিষয়ে দিঘলিয়া থানাকে জানালেও তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি। যারা আমার কাছে চাঁদা চেয়েছেন তারা মূলত আওয়ামী লীগের দোসর। বাধ্য হয়ে খুলনা জেলার পুলিশ সুপারের কাছে লিখিতভাবে এর প্রতিকার চেয়ে অভিযোগ করেছি।

পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম