Logo
Logo
×

Advertisement

খবর

বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ায় বন্ধুকে হত্যা

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেরপুরে বোনকে নিয়ে প্রেমঘটিত দ্বন্দ্ব ও অপমানের জেরে বন্ধু আলামিনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তথ্য উদঘাটন করেছে পিবিআই। হত্যার পর ঘাসখেতে ফেলে রাখা মাথা বিচ্ছিন্ন লাশ ট্রাউজার ও জুতা দেখে শনাক্ত করেন নিহতের বাবা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করেছে তদন্ত সংস্থাটি।

জানা যায়, ১৮ মে (সোমবার) বিকালে চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি ঘাসখেত থেকে আলামিনের মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা করা হয়।

মামলার তদন্তভার নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জামালপুর জেলা ইউনিট। তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই জানতে পারে, আলামিনের ডিভোর্সি বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শুভ নামের এক যুবকের। এ সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জানা যায়, একপর্যায়ে আলামিন শুভকে তার বোনের সঙ্গে সম্পর্ক না রাখার কথা বলে। এরই মধ্যে শুভ মোটরসাইকেলের গ্যারেজ প্রতিষ্ঠার জন্য আলামিনের কাছে এক লাখ টাকা চাইলে আলামিন পালটা শর্ত হিসাবে শুভর বোনকে কাছে পাওয়ার ইঙ্গিত দেয়। এতে অপমানবোধ থেকে শুভ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এর জের ধরে তার সহযোগী সম্রাটকে নিয়ে শুভ আলামিনকে হত্যা করে। পিবিআই জানায়, মঙ্গলবার (১৯ মে) বিকালে প্রধান আসামি শুভকে শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার পাথালিয়া সন্ধিক্লাব এলাকা থেকে সহযোগী সম্রাটকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম