Logo
Logo
×

Advertisement

খবর

বেপরোয়া জাহাঙ্গীর বাহিনী

সুন্দরবনে আরও ৬ জেলে অপহরণ

Advertisement

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পূর্ব সুন্দরবনে জেলে অপহরণ থামছে না। ২৪ ঘণ্টার ব্যবধানে বনদস্যুরা আরও ৬ জেলেকে অপহরণ করেছে। বুধবার রাতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের ছাপড়াখালী এলাকার নদী থেকে ওই ৬ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে। সুন্দরবনে জেলে মৌয়ালীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম এখন জাহাঙ্গীর বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, বুধবার গভীররাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেরা হচ্ছেন-শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আপন দুই ভাই হাফিজুল ও ফাইজুর, বেল্লাল মীর, ছলেমান এবং পাথরঘাটার পদ্মা গ্রামের হাসিব। আরেক জেলের নাম জানা যায়নি। এর আগে মঙ্গলবার রাতে সুন্দরবনের ফুসফুসেরচর এলাকা থেকে ১২ জেলে অপহৃত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জেলে বলেন, সুন্দরবনে জেলে ও মৌয়ালীদের কাছে এখন মূর্তিমান আতঙ্কের নাম জাহাঙ্গীর বাহিনী। সুন্দরবন দস্যুমুক্ত করতে পূর্বের ন্যায় র‌্যাবের অভিযান পরিচালনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলে ও মৎস্যজীবীরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে ৬ জেলে অপহরণের খবর তার জানা নেই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম