Logo
Logo
×

Advertisement

খবর

গরুর হাট নিয়ে সিরাজদিখানে টেঁটা যুদ্ধে আহত ৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আধিপত্য বিস্তার, গরুর হাট, বণিক সমিতির নির্বাচন এবং পূর্বশত্রুতার জেরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে দুপক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে ৭-৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের বর্তমানে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজসংলগ্ন চর জসিম উদ্দিন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার নুরজামাল সরকারের ছেলে শাকিল সরকার, বিয়াইরা সরকারের ছেলে আসফাক সরকার, ফিরোজ সরকারের ছেলে হৃদয় সরকার প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শহীদ বাউল ও মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার, খোকন সরকার ও আসাদ সরকার পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সিরাজদিখানের বালুচর ও লতব্দী ইউনিয়নের চরাঞ্চলে জমিজমা দখল, আধিপত্য বিস্তার, গরুর হাট নিয়ন্ত্রণ ও বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম