Logo
Logo
×

Advertisement

খবর

রাঙ্গুনিয়ায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

Advertisement

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া পূর্বপাহাড় এলাকায় নিখোঁজের ছয় দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মফিজ। লাশ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শশ্মানের ভেতরে মাটিচাপা অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, ১৬ মে সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মফিজ। এ ঘটনায় তার বাবা মো. আবু মুছা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে জানায় যে, দুধপুকুরিয়া পূর্বপাহাড় এলাকার শ্মাশানের ভেতরে মাটির নিচে একটি লাশ পুঁতে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নতুন খোঁড়া মাটির অংশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে মফিজের লাশ উদ্ধার করা হয়। তার বাবা, দাদা ও স্বজনরা লাশ শনাক্ত করেন।

পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ২১ মে (বৃহস্পতিবার) একই এলাকার মাহবুব আলম ওরফে মাকু আলম নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার সঙ্গে এ হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে মফিজের মা রুবি আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম