হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ
প্রতিপক্ষের ইন্ধনে ফাঁসল ব্যবসায়ী
Advertisement
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের নামে আমজাদ হোসেন বিদ্যুৎ নামের এক ব্যবসায়ীকে আটক করার অভিযোগ ওঠেছে। বিদ্যুৎ চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের হাজি আবুল কালামের ছেলে। অভিযোগ, আটকের সময় তাকে নির্যাতন করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। বিদ্যুতের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দুশতাধিক স্থানীয় নারী-পুরুষ। শনিবার বেলা ১১টায় চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বিদ্যুতের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ীসহ ভুক্তভোগীর স্বজনরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য, ২১ মে রাত ৮টার দিকে কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিদ্যুৎকে আটক করে। পরদিন তাকে থানায় সোপর্দ করা হয়। মানববন্ধনে বিদ্যুতের মা লুৎফে আরা বেগম বলেন, ‘আমার ছেলেকে বিনা অপরাধে আটক করা হয়েছে। এটা ষড়যন্ত্র।’ এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষের ইন্ধনে বিদ্যুৎকে ফাঁসাতে কোস্ট গার্ড সদস্যরা এ কাজ করেছেন।
