লাকসামে তিন ছাত্রীকে যৌন হয়রানি
অটোচালককে কারাদণ্ড
Advertisement
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লাকসামে একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আমির হোসেন নামের অটোচালককে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে লাকসাম রেলওয়ে জংশন বাজারে এ ঘটনা ঘটে। আসামি আমির হোসেনের বাড়ি চৌদ্দগ্রামের মিতল্লা গ্রামে। জানা যায়, ওই দিন দুপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রী প্রাইভেট পড়ে একটি অটোরিকশায় বাড়ি যাচ্ছিল। এ সময় রিকশাচালক তাদের যৌন হয়রানি করে। পরে ওই ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন চালককে আটক করে ইউএনও নার্গিস সুলতানা ও ওসি কামরুন নাহার লাইলীর হাতে তুলে দেন। ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত অটোরিকশাচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। ওসি জানান, আমির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
