Logo
Logo
×

Advertisement

খবর

কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলেছেন একই কার্যালয়ে কর্মরত এক নারী কর্মকর্তা। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। রোববার ওই কার্যালয়ের এক নারী কর্মী এ অভিযোগ করেন। ওই কর্মীর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নারীর অভিযোগ, নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের দীর্ঘদিন তাকে হয়রানি করে আসছিলেন। অফিসের কাজের অজুহাতে ছুটির দিনেও তাকে অফিসে ডাকতেন এবং বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। তিনি জানান, এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার প্রতি ক্ষুব্ধ ছিলেন নির্বাহী প্রকৌশলী। পাশাপাশি তিনি অফিসে নানা অনিয়ম ও অপকর্মের সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন নারীকর্মী। এছাড়া অফিস ভবনের তৃতীয় ও চতুর্থ তলা ব্যক্তিগত বাসার মতো ব্যবহার করতেন আবুল খায়ের, যদিও সরকারি অফিসে এভাবে বসবাসের কোনো নিয়ম নেই।

নারীকর্মী আরও বলেন, চলতি মাসের ২১ তারিখ তাকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে ডাকা হয়। সেখানে অফিসের বিভিন্ন স্তরের আরও কয়েক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওই সময় তাকে প্রকাশ্যে অপমান ও হেনস্তা করা হয়। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী তার এক স্টাফকে তাকে ধরে রাখতে নির্দেশ দেন। পরে ওই স্টাফ তার দুই হাত চেপে ধরলে নির্বাহী প্রকৌশলী তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন বলে অভিযোগ করেন পরিস্থিতির শিকার ওই নারী। তিনি বলেন, আমি কোনোভাবে সেখান থেকে প্রাণে বেঁচে বের হয়ে আসি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম