সোনাইমুড়ীতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার
Advertisement
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে কমলা বেগম (৩২) নামের এক নারী এবং মো. নোমান (৯) নামের তার শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। এ বিষয়ে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো. রাইছুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা হয়। ওই মামলার সূত্রে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা এবং তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর এবং নাতি টিপু।
তখন লাশ গুম করতে পুকুরে মাটি চাপা দেওয়া হয়। গ্রেফতার রাজু, সাগর ও টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
