Logo
Logo
×

Advertisement

খবর

র‌্যাব সদস্য ইমনকে খুনের দায় স্বীকার ঘাতক বাপ্পীর

ইমনের শেষকৃত্য সম্পন্ন

Advertisement

Icon

সিলেট ব্যুরো ও হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যা মামলায় গ্রেফতার মাদকাসক্ত ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পী রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইমনের (২৮) লাশ সমাহিত করা হয়েছে। শুক্রবার সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানার পাশে মাদক ব্যবসায়ী আসাদুল আলমের ছুরিকাঘাতে ইমন নিহত হন। এদিকে রোববার উপজেলার ধলই ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম ধলই গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার পরিবারে চলছে শোকের মাতম।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, আদালতে ইমন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বিকালে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম ধলই গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ইমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত ৩টার দিকে লাশ গ্রামের বাড়ি পৌঁছে। এ সময় আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্বামীর শোকে স্ত্রী বারবার মূর্ছা যান। ইমনের মা ও বাবা, ভাই-বোনরা শোকে মুহ্যমান। ধলই গ্রামের রণধীর আচার্যের ছোট ছেলে ইমন চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেন। ছুটি কাটিয়ে কয়েকদিন আগে তিনি কর্মস্থলে যোগ দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম