Logo
Logo
×

Advertisement

খবর

রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। দোকানে স্যানিটারি মালামাল, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন তিনি। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব পাঁচশ’ গজ দূরে। নিহত রফিকুলের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। শনিবার রাত ১০টার পরও বাড়িতে ফিরছিলেন না তিনি। মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না। পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু সাটারে তালা লাগানো ছিল না। সাটার খুলে দোকানের ভেতর ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

রায়পুরা থানার পুলিশ জানায়, হত্যার খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার গলাসহ শরীরে বিভিন্ন স্থানে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, রোববার সকালে সিআইডি’র ক্রাইমসিন টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে: ডেপুটি স্পিকার

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

লালনের তিরোধান দিবস ঘিরে সাধুর হাট

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোলে আজ থেকে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম