নবীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
Advertisement
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, রোববার বিকালে স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) এবং তার অপর সঙ্গী ভিকটিমকে এক নির্জন স্থানে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকটিমকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। এলাকাবাসী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
